
এই টোনারটি তৈরি করা হয়েছে ৭৭.৭৮% রাইস এক্সট্র্যাক্ট দিয়ে, যা ত্বক উজ্জ্বল করা এবং ইলাস্টিসিটি বাড়াতে অত্যন্ত কার্যকর। এটি ত্বকের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যাতে পানি হারিয়ে না যায়, মৃত কোষ দূর হয় এবং শুষ্ক ও ক্লান্ত ত্বকে আনে উজ্জ্বলতা ও গভীর ময়েশ্চারাইজিং।
৭৭.৭৮% রাইস এক্সট্র্যাক্ট ত্বকে কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং উচ্চ পানি ধরে রাখার ক্ষমতার কারণে ত্বককে টানটান ও প্লাম্প করে।
এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে।
বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
ভিটামিন-E সমৃদ্ধ হওয়ায় ত্বককে পুষ্টি দেয় এবং নরম রাখে।
রাইস এক্সট্র্যাক্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, দাগ-ছোপ ও পিগমেন্টেশন কমাতে এবং নিস্তেজ ত্বক সমান করতে সহায়তা করে।
এই টোনার বিশেষভাবে কার্যকর নিস্তেজ, ক্লান্ত ত্বক এবং শুষ্ক ও জ্বালাপোড়া-যুক্ত ত্বকের জন্য।
ব্যবহারবিধি -
1. ব্যবহারের আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন, যাতে পানি ও ইমালশন স্তর ভালোভাবে মিশে যায়।
2. মুখ পরিষ্কার করার পর একটি কটন প্যাডে নিয়ে পুরো মুখে মুছে নিন,
অথবা সরাসরি ত্বকের শুকনো অংশে হালকাভাবে চাপ দিয়ে লাগান।